লকডাউনে যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন ঋতুপর্ণা এবং অভিরূপ
দি নিউজ লায়ন; করোনা অতিমারীতে কলকাতার রেডলাইট অর্থাৎ যৌনপল্লী অঞ্চলের আশেপাশের লোকজন জীবনধারণের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। ওই সব অঞ্চলের মানুষের আর্থিক দুর্দশা চেপে বসেছে।
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত এবং তাঁর দল প্রয়াস কালীঘাট মন্দিরের কাছাকাছি রেড লাইট অঞ্চলের আশেপাশে মুদি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় চাহিদা বিতরণের উদ্যোগ নিয়েছিলেন। ওদের কাছে বেসিক খাদ্য সামগ্রী, মুদি ও স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া হলো এবং বাচ্চাদের দুধ, রুটি এবং বিস্কুট জাতীয় খাবার পরিবেশন করা হলো। আমরা প্রয়াসে বিশ্বাস করি যে মানবজাতির সেবা ঈশ্বরের সেবা এবং এ জাতীয় আরও দুর্দশাগ্রস্থ মানুষের কাছে পৌঁছানোর প্রত্যাশা।
ঋতুপর্ণা সেনগুপ্ত বললেন, ” শহরের বাইরে থাকার ফলে উপস্থিত থাকতে পারলাম না। অভিরূপ আমায় এই উদ্যোগের কথা বলেন। যৌনকর্মীদের কাছে আমি অনেক কিছু শিখেছি ওঁদের জীবনযাত্রা সম্মন্ধে যখন ছবি করেছি ওঁদের নিয়ে। আমি ওদের জীবন যুদ্ধকে সম্মান করি। ওদের জন্য কিছু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।”

Post a Comment